1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

তিন দিনের সফরে আগামী ২০ ডিসেম্বর রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই চিঠিতে বলা হয়েছে- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘এইমাত্র মহামান্য রাষ্ট্রপতি সাজেক সফরের স্থগিত করার চিঠি হাতে পেয়েছি। এর আগে রাষ্ট্রপতি আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থান করার কথা ছিল। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ১৮ তারিখ থেকেই সব রিসোর্ট ও কটেজগুলোতে পর্যটকদের অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।’

প্রসঙ্গত, রাষ্ট্রপতি সফর উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে ৫ দিনের জন্য সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় রাঙামাটি জেলা প্রশাসন ও রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ওই ৫ দিন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার কথা জানানো হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি