1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

রাষ্ট্রপতির এলাকায় ইউপি নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এলাকা খ্যাত কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না। রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

গতকাল রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘গত শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি মিঠামইন উপজেলার সাত ইউনিয়ন এবং অষ্টগ্রাম উপজেলার আট ইউনিয়নে নির্বাচন হবে। ইটনা উপজেলার ৯ ইউনিয়নে ভোটগ্রহণ হবে এর পরের ধাপে। স্থানীয় সূত্র জানায়, নৌকা প্রতীক নিয়ে কাড়াকাড়ি, দলে হাঙ্গামা, কোন্দল ও অনৈক্য ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ সিদ্ধান্ত ভালোভাবে নেননি ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘এতে আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। কারণ প্রতীক না থাকলে আমাদের দল থেকে প্রতি ইউনিয়নে চার-পাঁচজন করে চেয়ারম্যান প্রার্থী হবে। আর বিএনপি থেকে প্রার্থী হবে একজন। ফলে নির্বাচনি মাঠে বিএনপি বা স্বতন্ত্ররা সুবিধা পাবে। সব মিলিয়ে বিষয়টি আমাদের জন্য সুখকর হবে না।’

দলীয় প্রতীক না দেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর বৈষ্ণব। তিনি বললেন, ‘এটি রাষ্ট্রপতির এলাকা। এখানে দলীয় প্রতীক দেওয়া হলে অনেকে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। এখন যে সিদ্ধান্ত হয়েছে, এতে সবার জন্য সমান সুযোগ থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি