1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

রামপুরায় বাসের ধাক্কায় ফার্নিচার মিস্ত্রি নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

রাজধানীর রামপুরা থানার আবুল হোটেলের বিপরীতে হাজিপাড়া প্রধান সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ রোকন মিয়া (৪৮) নামে এক ফার্নিচার মিস্ত্রি নিহত হয়েছে।

নিহত রোকন মাদারীপুরের কালকিনি থানার ক্ষুদ্র চর গ্রামের মৃত আব্দুল গনি হাওলাদার এর ছেলে। বর্তমানে তিনি ভাটারা থানার খিলবাড়ির টেক পানির পাম্প নামাপাড়ায় আল মামুনের বাড়িতে ভাড়া থাকতেন।

বুধবার (১৮ অক্টোবর) পৌনে তিনটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ পরিদর্শক আল আমিন। তিনি জানান সংবাদ পেয়ে মুগদা মেডিকেল থেকে রোকনের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান পুলিশ জানতে পারে রোকন মিয়া পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি। গতকাল পৌনে তিনটার দিকে সে পায়ে হেঁটে ঘটনাস্থল দিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় আকাশ নামের যাত্রীবাহী দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।ঘটনাস্থল থেকে আকাশ নামের পরিবহনের বাস ও এর চালককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি