1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় একটি বাসার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঝলসে ছয় জন দগ্ধ হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকায় ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বাসার মালিক নজরুল ইসলাম (৭৩) ও তার মেয়ের জামাই সোয়াইব মাহমুদ (৪০), নাতি রুহাদ (৭), শ্রমিক বিল্লাল হোসেন (৪০), সাদ্দাম হোসেন (৪০) ও প্রান্ত (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার বাসিন্দা প্রকৌশলী নজরুল ইসলাম আজ (শনিবার) নিজ নতুন বাসায় উঠার জন্য বাসা বদল করছিলেন। বিকেলে শ্রমিক গ্যাসের চুলা স্থাপনের সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে বাসার মালিক নজরুল ইসলাম, এক শিশু ও চার শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।

মালিক নজরুল ইসলামের স্বজন রাকিবুল ইসলাম বলেন, রান্না ঘরে থাকা সিলিন্ডারটি লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে ছিল। চুলা স্থাপনের পর সেখানে আগুন জ্বালানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়জন আহত হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, আহতরা মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি