1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

রাতে ময়মনসিংহসহ ১৬ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

দেশের ১৬টি জেলায় কালবৈশাখী ধেয়ে আসছে। এরই মধ্যে আটটি জেলায় কালবৈশাখী ও দমকা বাতাস শুরু হয়েছে। আজ রাতের মধ্যে ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ওই ঝড় শুরু হতে পারে। এ সময় দেশের নয়টি জেলার নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ওই জেলাগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে। আর সাতটি জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ ৩৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, আজ দেশের গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী জেলায় এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। আগামীকাল শনিবারও দেশের ওই এলাকাগুলো দিয়ে দিনে মৃদু দাবদাহ বয়ে যেতে পারে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দাবদাহের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। তবে দুপুরের পর বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আছে। এতে অন্তত বিকেলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, আজ রাতের মধ্যে দেশের ১৫-১৬টি জেলায় কালবৈশাখী হতে পারে। এরই মধ্যে আটটি জেলায় কালবৈখাখী বয়ে গেছে। আগামীকালও একই ধরনের ঝড়–বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী, দিনাজপুর, টাঙ্গাইল, নঁওগা, পাবনা, বগুড়া, ঢাকা ও সিলেট জেলার ওপর দিয়ে তীব্র মাত্রার কালবৈশাখী হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অন্যদিকে যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা ও বরিশালে ঘণ্টায় ৩৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ সময় বজ্রপাত ও বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি