1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

রাতভর অবরোধের পর অবশেষে পরীক্ষায় বসল গাইবান্ধার সেই ৬৫ পরীক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

অবশেষে এসএসসি ও সমমান পরীক্ষায় বসেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয় ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬৫ পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই এডমিট হাতে নিয়ে তারা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হন বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন।

এসময় বাসুদেব পরীক্ষা কেন্দ্রে থাকা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন জানান, এডমিট কার্ড না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। পলাশবাড়ীর দুই প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এডমিট হাতে নিয়ে পরীক্ষায় বসেছেন।

এর আগে গতকাল দুপুরে বিদ্যালয়ে এডমিট না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের দারস্থ হন। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন পরীক্ষার্থীরা-অভিভাবকরা। এতে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে অবরোধ চলাকালে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং থানা পুলিশের কর্মকর্তারা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এসময় ইউএনও জানান, শিক্ষাবোর্ডের সঙ্গে জরুরি যোগাযোগ করা হয়েছে এবং রাতের মধ্যেই শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পরে প্রশাসনের আশ্বাসের পর রাত পৌঁনে ১০টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

অন্যদিকে, বিকেলে ঘটনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শোকজ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উল্লেখ্য, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এবছর গাইবান্ধা জেলায় মোট ৬৮টি কেন্দ্রে ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৬ হাজার ২১ জন। এছাড়া ১৫টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোক) পরীক্ষায় ২ হাজার ৫৯৮ জন এবং ১১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৫ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি