1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

রাজৌরিতে পাকিস্তানি গোলায় ভারতীয় সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

রাজৌরিতে পাকিস্তানি গোলায় ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের রাজৌরি সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় সেনা। এসময় আহত হয়েছেন মেজরসহ আরও দুই সেনা কর্মকর্তা।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আগে এক বিবৃতিতে জানানো হয়েছিল, মঙ্গলবার বিনা প্ররোচনায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করেছে। এতে ভারতের তিন সেনা আহত হয়েছেন। পরে, রাতের দিকে আহত এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার রাজৌরির সুন্দরবনি সেক্টরে প্রথমে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। এসময় ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলির পাশাপাশি মর্টার শেলও ছোড়া হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ১৮৬বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এছাড়া ১ জানুয়ারি থেকে ৩১ আগস্টের মধ্যে জম্মু সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে অন্তত ২৪২ বার।
চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের গুলিতে জম্মু-কাশ্মীরে অন্তত আট ভারতীয় সেনা নিহত ও দুইজন আহত হয়েছেন। একই সীমান্তে প্রাণ হারিয়েছেন বিএসএফের অন্তত পাঁচ সদস্য। প্রতিটি ঘটনাতেই পাকিস্তানকে যোগ্য জবাব দেয়ার দাবি করেছে ভারত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি