1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

রাজনৈতিক কার্যক্রম চালান, লাঠিসোঁটা বহন আইনসিদ্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
ফাইল ছবি

আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় তিনি লাঠিসোঁটা বহন না করার আহ্বান জানান। আজ শনিবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন, জনগণের দুর্বিষহ অবস্থা তৈরি করেন তাহলে আমাদের করার কিছু আছে কি না…সমাবেশে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পাশেই থাকবে, তারা যেন ভাঙচুর বা অন্য কিছুতে লিপ্ত না হয় সেটা খেয়াল রাখবে।

তিনি আরও বলেন, বিএনপি নেতা-কর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে আসেন। এটা কী ইঙ্গিত বহন করেছিল আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ করেছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপর তাদের দলীয় পতাকা উড়িয়ে তারা এসেছেন। এগুলো মিন করে কী আপনারা জানেন। বিএনপি নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কার্যক্রম চালালে আমাদের কিছু বলার নেই কিন্তু লাঠিসোঁটা বহন করা আইনসিদ্ধ নয়।

আমি সবাইকে বলবো তারা যেন তাদের ভাষা, তাদের বাক্য, সব কিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন। কাউকে এমন কিছু না বলেন, যাতে তারাও যে বিক্ষোভ প্রকাশ করেন, প্রতিরোধ তৈরি করেন। যত ঘটনাই ঘটেছে আমাদের দুদলের মধ্যে, এমন ধরনের স্লোগান বা কিছু বাক-বিতণ্ডা হয়েছে সে জন্য এই ঘটনাগুলো ঘটছে, আমরা যতটুকু শুনেছি। আর রাতেই সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে! সেটাও আমাদের জিজ্ঞাসা, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সবাই আইন মেনে চলবে। সবাই সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে এটাই আমি আশা করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি