1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। তবে তাৎক্ষণিকভাবে (সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত) এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। ঢাকা থেকে এর দূরত্ব ২৩৬ কিলোমিটার উত্তর দিকে।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে ভূকম্পন অনুভূত হওয়ার পর তাৎক্ষণিকভাবে গুগলের অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩, উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে।
সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে (উত্তর-উত্তর-পশ্চিম দিকে), টাঙ্গাইলে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে দেশে সর্বমোট তিনবার ভূমিকম্প অনুভূত হয়।

১১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে অনুভূত হওয়া ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্ত। ৯ সেপ্টেম্বর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ৪.৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের কাছাড় এলাকায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি