1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

রাজধানীর মোহাম্মদপুরে ২০ লাখ জাল টাকাসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

রাজধানীর মোহাম্মদপুরে ২০ লাখ জাল টাকাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ জাল টাকাসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের আটক করে ডিবির তেজগাঁও বিভাগের সঙ্গবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। আটকরা হলেন- মো. সুমন মিয়া (৩০), মো. বিপ্লব হোসেন (৩২) ও মো. রাজিব শিকদার (৩৫)।
ডিবির সহকারি কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক সুমনের কাছ থেকে হতে ১০ লাখ জাল টাকা, বিপ্লবের কাছ থেকে ৬ লাখ জাল টাকা এবং রাজিবের কাছ থেকে ৪ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। তারা তিনজনই টাকাগুলো প্লাস্টিকের বাজারের ব্যাগে বহন করছিলেন। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি