1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

রাজধানীর ‘ছোট্টমণি নিবাসে’ যাচ্ছে বাবা-মা-বোন হারানো শিশুটি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় নিহত মায়ের গর্ভ ফেটে অলৌকিকভাবে জন্ম নেয়া সেই শিশুটির নতুন ঠিকানা হতে যাচ্ছে রাজধানীর মিরপুরে অবস্থিত ‘ছোট্টমণি নিবাসে’। শুক্রবার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে সেখানে পাঠাবে জেলা শিশুকল্যাণ বোর্ড।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি জানান, জেলা প্রশাসন, ত্রিশাল উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের একাধিক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এদিকে শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নবজাতকের দাদা মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, ‘ছোট্টমণি নিবাসে আগামী ৫ থেকে ৬ মাস থাকবে আমার নাতি। এই সময়টাতে অভিভাবক হিসেবে যে কোনো সময় তাকে দেখতে যেতে পারব’।

তিনি আরও বলেন, আমার বাড়ীর পরিবেশ ভালো না থাকায় ডিসি স্যার আমার বাড়ীতে দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর করে দিবেন বলে জানিয়েছেন। এরপর নাতনিকে বাড়ি নিয়ে আসবো।

এর আগে, গত ১৬ জুলাই বিকেলে ত্রিশালের কোর্ট ভবন এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারান উপজেলার রায়মণি এলাকার জাহাঙ্গীর আলম (৪০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। এসময় রত্না বেগমের গর্ভ ফেটে জন্ম নিয়ে বেঁচে যায় ওই নবজাতক। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয় নগরীর বেসরকারি লাবীব হাসপাতালে। সেখানে জন্ডিসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি