1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

রাইস মিলের ফেলে রাখা ছাইয়ে পুড়ে প্রাণ গেল শিশুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রাস্তার পাশে অটোরাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়ে আরাফাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরাফাত উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের আয়েন আলীর ছেলে। সে ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামে নানা আয়েন আলী মন্ডলের বাড়িতে বেড়াতে এসেছিল।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে গত ১৫ মার্চ ( সোমবার) বাকতা ইউনিয়নের শ্রীপুর গ্রামের সরকার অটোরাইস মিলের জ্বলন্ত ছাইয়ে পড়ে দগ্ধ হয় আরাফাত। আরাফাতকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আরাফাতের চাচা আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার অটোরাইস মিল তাদের জ্বলন্ত ছাই রাস্তার পাশে যত্রতত্র ফেলে রাখে। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। এমতাবস্থায় গত ১৫ মার্চ আরাফাত নানার বাড়িতে বেড়াতে গিয়ে শিশুদের সাথে খেলতে খেলতে জ্বলন্ত ছাইয়ে পড়ে যায়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান বলেন, বিষয়টি এখনও কেউ থানায় জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি