1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

‘রাইতের পাস এমপি’ বলায় আ.লীগের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মো. এমদাদুল হক ভূঞার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনকে ‘রাইতের পাস এমপি’ বলায় এ মামলা দায়ের করা হয়।

বুধবার রাতে নান্দাইল মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ধুরুয়া গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র মো. তৌফিকুল ইসলাম মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নান্দাইল মডেল থানার ওসি মো. মিজানুর রহমান রহমান আকন্দ মামলাটি এফআইআর ভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

মো. এমদাদুল হক ভূঞা চণ্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ চেয়ারম্যান সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর রাতে বাশঁহাটি বাজারে আওয়ামী লীগের এক অংশের তৃণমূল বর্ধিত সভায় ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনকে কটাক্ষ করে ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূঞা বলেন, ‘২০১৪ সালে অটোপাস, ২০১৮ সালে রাইতের পাস, ২০২৩ সালে হবে উনার … বাঁশ।’

এতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বৈধতা ও বর্তমান সংসদ সদস্যের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় বলে বাদী এজাহারে উল্লেখ্য করেন। ছাত্রলীগ নেতা মামুন দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এই মামলা দায়ের করেন।

নান্দাইল মডেল থানার এসআই মো. রুবেল মিয়াকে মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলে ওসি জানান।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা এমদাদুল হক ভূঞা গণমাধ্যমকে বলেন, ওই সভায় নান্দাইলের রাজনীতির প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। তিনি দলের বিরুদ্ধে কিছু বলেননি।

এরই মধ্যে ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে আওয়ামী লীগের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি