1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, এক ব্যক্তি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ায় মো. আলমগীরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর ফটিকছড়ি উপজেলার জাফরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহসিন বাড়ির মৃত চুন্ন মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা একটি ধারালো ছুরি হাতে নিয়ে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। ভিডিও’র সূত্র ধরে শুক্রবার রাতে আলমগীরকে আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পেছনে কোনো উসকানি কিংবা ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আলমগীরের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিশ্লেষণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি