1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

রংপুরে দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু, আহত ৮

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলায় সারের নতুন দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগাছা উপজেলার বাসিন্দা শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাবাজ বাজারের নজর আলী নামে একজন নতুন একটি সারের দোকান উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান চলাকালে দোকানের বৈদ্যুতিক সংযোগে হঠাৎ কয়েকজন একসাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত পাঁচজনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আরও তিনজনকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি