1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

যৌতুকের দাবিতে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২

শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. আনিছুর রহমান ওরফে আনিছকে (২৬) মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আনিছুর রহমান নালিতাবাড়ী উপজেলার চরপাড়া গ্রামের ছফর উদ্দিনের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খালভাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসেন কারালুর মেয়ে তাসলিমা খাতুনের (২০) সঙ্গে আনিছুর রহমানের বিয়ে হয়। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই ৪০ হাজার টাকা যৌতুকের দাবিতে নববধূ তাসলিমার ওপর নির্যাতন শুরু করেন স্বামী আনিছুর। তাসলিমা তাঁর দরিদ্র বাবার কাছ থেকে যৌতুক এনে দিতে অস্বীকার করেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

ঝগড়ার একপর্যায়ে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান আনিছুর। এ ঘটনায় পরদিন ১৪ ফেব্রুয়ারি তাসলিমার বাবা বাদী হয়ে আনিছুরকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৫ ফেব্রুয়ারি আনিছুরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে তদন্ত শেষে নালিতাবাড়ী থানার এসআই জহুরুল ইসলাম একই বছরের ২ এপ্রিল একমাত্র আসামি আনিছুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার এ রায় ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি