1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

যে কারণে মোবাইল টাওয়ারে উঠেছিল মাদ্রাসা ছাত্র

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২

নেত্রকোনা শহরের সাতপাই বড় স্টেশন এলাকার একটি মোবাইল টাওয়ারে ওঠে মোহাম্মদ বিশ্বাস নামে এক মাদ্রাসার শিক্ষার্থী ছয় ঘণ্টা অবস্থান করার পর তাকে উদ্ধার করা হয়েছে। টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার দুপুরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

মোহাম্মদ বিশ্বাস (১৪) কলমাকান্দা উপজেলার মন্তলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। সে শহরের সাতপাই মাদ্রাসাতুল আরকামে হিফজ বিভাগের শিক্ষার্থী।

পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোর থেকে মোহাম্মদ বিশ্বাস নামে ওই শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা তাকে সকাল সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনের টাওয়ারের উপরে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মীরা টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর পৌনে ১২ টার দিকে তাকে উদ্ধার করে।

মোহাম্মদ বিশ্বাসের মা রিমা খানম বলেন, আমার ছেলে সাতপাই মাদ্রাসাতুল আরকামের আবাসিক থেকে পড়াশুনা করতো। সে কেন এমন ঘটনা করলো তা বলতে পারছি না। এসে টাওয়ারের ওপর দেখে খুব ভয় পেয়ে যাই। তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করার জন্য শুকরিয়া জানাই।

মাদ্রাসাতুল আরকাম এর কার্যকরী কমিটির সদস্য মাওলানা সিহাব উদ্দিন আহমদ বলেন, গতকালই মাদ্রাসা বুধবার থেকে বন্ধ ঘোষণা করা হয়। অনেক শিক্ষার্থীই বাড়ি চলে গেছে। সে যায়নি। আমাদের এক শিক্ষককে বলে সে তার বাবাকে খুব ভয় পায়। এ কারণে সে বাড়ি যাবে না বলেছে। এমনকি সে উপরে থেকেও বলেছে তার বাবা এলে এখান থেকে লাফ দেবে। সকালে এ ঘটনা শুনে আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে তাকে উদ্ধার করেছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, বুধবার সকালে মোবাইল টাওয়ারের একটি শিশু বসে আছে এমন সংবাদ পেয়ে আমার ঘটনাস্থলে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করি। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করেছে। উদ্ধারের পর তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি