1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ

যুগ্ম সচিব পদে ১৭৫ কর্মকর্তার পদোন্নতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২

উপসচিব পদে পদোন্নতির এক দিন পর আজ বুধবার যুগ্ম সচিব পদে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। এবার প্রশাসনের ১৭৫ উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে।

এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়ে এখন সরকারের মোট যুগ্ম সচিবের সংখ্যা ৮৮৮। প্রশাসনে যুগ্ম সচিবের নিয়মিত পদ আছে ৫০২টি।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১৬৫ জন দেশে বিভিন্ন দপ্তরে কর্মরত। এ ছাড়া ১০ জন বিদেশের বিভিন্ন দূতাবাস বা হাইকমিশনে কর্মরত রয়েছেন। যুগ্ম সচিব পদেও এবার নতুন করে ২১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়মানুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তাঁদের ই-মেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। এরপর পদায়ন করে নতুন আদেশ জারি করা হবে। তবে এ পদেও পর্যাপ্ত পদ না থাকায় প্রায় সবাইকেই আগের পদে পদায়নের সম্ভাবনা রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার প্রশাসন ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারের ২৫৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সরকারের উপসচিব করা হয়। এ নিয়ে এখন সরকারের উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৩ জন। এই দুই পদে পদোন্নতির জন্য বেশ কিছুদিন ধরেই প্রক্রিয়া চলছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি