1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর লাইনের ওপর বালুভর্তি ট্রাক, কুড়িগ্রামে রেল যোগাযোগ বন্ধ স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মূল আসামি সাইফুল আটক সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছে।

উভয় পক্ষ জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, সমঝোতার প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে, ইরান ভবিষ্যতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করবে না, সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে। বৃহস্পতিবার (১৮ আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে সমঝোতা কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। যদিও লেবাননের বিষয়টিও যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের অন্তর্ভুক্ত ছিল।

এদিকে, হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে ‘বড় বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে ভবিষ্যৎ আলোচনা শুধু পারস্পরিক নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে হওয়া উচিত।

আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর এই সমঝোতার প্রভাব কী হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি