1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্তের নতুন রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মহামারি করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ দিন দেশটিতে নতুন করে ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

ওই ইউনিভার্সিটির প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে এএফপি প্রণীত উপাত্ত অনুযায়ী, একই সময় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ২ হাজার ৭০৬ জন কোভিড-১৯ রোগে মারা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত মাসে নাটকীয়ভাবে কোভিড-১৯ রোগে সংক্রমণের হার অনেক বেড়ে যেতে দেখা যায়। দেশটিতে প্রাত্যহিক হিসাবে গত ১৩ দিনের ১০ দিনই নতুন করে ২ লাখ বা তার বেশি সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

মার্কিন স্বাস্থ্য ও মানবিক সেবা বিভাগের উপাত্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে হাসপাতালে ভর্তি কোভিড রোগির সংখ্যা ১ লাখ ৩০ হাজার। মার্চে এ মহামারি ভাইরাসের ছড়িয়ে পড়ার শুরু থেকে এ সংখ্যা সর্বোচ্চ।

তবে আশার কথা হচ্ছে মিডওয়েস্টে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়া শুরু করেছে। সেখানে নতুন করে আক্রান্তের এবং হাসপাতালে ভর্তির সংখ্যা হ্রাস পাচ্ছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ব্যবহারের এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপ অবশ্যই পালন করতে হবে, বিশেষকরে বছর শেষের ছুটি চলাকালে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি