1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পার্টিতে গোলাগুলিতে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রে পার্টিতে গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দু’জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের রোচেস্টারে শনিবার সকালে ওই হামলার ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে। খবর এএফপির।
নিউইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স সাংবাদিকদের জানিয়েছেন, ওই এলাকায় গোলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। সে সময় সেখানে বিশৃঙ্খল অবস্থা দেখতে পান তারা। প্রায় একশ জন এদিক-সেদিকে এলোমেলোভাবে দৌঁড়ে পালাচ্ছিলেন।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ১৬ জনের হতাহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। এর মধ্যে দুঃখজন খবর হচ্ছে দু’জন নিহত হয়েছে এবং ১৪ জন আহত হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। এদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সংকটজনক নয় বলে জানানো হয়েছে। ওই গোলাগুলির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
এছাড়া গোলাগুলির ঘটনায় একজন জড়িত ছিল নাকি আরও বেশি বন্দুকধারী ছিল তাও জানাতে পারেনি পুলিশ।
মার্ক সিমন্স বলেন, আমাদের কমিউনিটির জন্য এ ধরনের দুর্ঘটনা মেনে নেওয়া কঠিন, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি