1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের ২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হয় বেনজীর আহমেদ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিজেদের ‘বড় ধরনের বিজয়’ অর্জনের দাবি করেছে। যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে সমঝোতা ঘোষণার পর সোমবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ দাবি করেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

গারিবাবাদি বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালানো পক্ষ তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং ইরান নিজস্ব অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং এই সংঘাতে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

তিনি দাবি করেন, শত্রুপক্ষের সামরিক ও রাজনৈতিক উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইরান তার স্বার্থ রক্ষা করতে পেরেছে এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেছে।

ইরানি এই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধ বন্ধে যে সমঝোতা হয়েছে, তা ইরানের দৃঢ় অবস্থান ও প্রতিরোধের ফল। তবে চুক্তির শর্ত বাস্তবায়ন এবং ভবিষ্যৎ আলোচনা কীভাবে এগোয়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরান সম্প্রতি যুদ্ধ অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছে। এর আওতায় যুদ্ধবিরতি, নৌ অবরোধ প্রত্যাহার এবং পরবর্তী পর্যায়ে বিস্তৃত আলোচনার পরিকল্পনা রয়েছে। তবে সংঘাতের ফলাফল নিয়ে উভয় পক্ষই নিজেদের অবস্থানকে সফল বলে দাবি করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি