1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় পিকআপের ধাক্কায় বেলায়েত হোসেন রানা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এই ঘটনায় চালক পালিয়ে গেলেও পিকআপটিকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

নিহত বেলায়েত নোয়াখালীর চাটখিল থানার সাহাপুর গ্রামের নবী উল্লাহ চৌধুরী ছেলে। বর্তমানে ডেমরা শানার পাড়ে ভাড়া থাকেন।

বুধবার (১৮ অক্টোবর) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে মোটরসাইকেল চালককে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় উৎসুক জনতা ঘাতক পিকআপটিকে আটটক করে পুলিশে দিতে পারলেও পালিয়ে গেছে চালক।

তিনি আরও বলেন,উপস্থিত জনতা জানায় মোটরসাইকেল করে যাওয়ার সময় দ্রুতগতির পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। পরে বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। তার পরিবার ঢাকা মেডিকেলে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি