1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত শিক্ষার্থী মিমোর আত্মহননের ঘটনায় ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার

শার্শা থেকে ঈদগাহ মাঠ—একদিনেই একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান
যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

একদিনের সফরে যশোরে নেমেই ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তার বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে।

দিনের সূচি অনুযায়ী বিকেল ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার। এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে শার্শা উপজেলায় উলশী খাল খনন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন তিনি।

একই এলাকায় বেলা সাড়ে ১১টায় খালপাড়ে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, যা আয়োজন করছে উলশী উপজেলা বিএনপি। এরপর নির্ধারিত সময় অনুযায়ী তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সফর শেষে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি।

এর আগে সকালে রাজধানী থেকে রওনা হয়ে সোয়া ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি