1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

যমুনা সার কারখানা থেকে ২০ জেলায় সার পরিবহন বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা থেকে দুই দিন ধরে দেশের ২০ জেলায় ট্রাকে সার পরিবহন বন্ধ রয়েছে। বিআরটিসির ট্রাকে সার পরিবহনের প্রতিবাদে তারাকান্দি ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়ায় সার পরিবহন বন্ধ হয়ে গেছে।

ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, যমুনা সার কারখানা থেকে প্রায় ৩০ বছর ধরে দেশের ২০ জেলায় স্থানীয় ট্রাকে পরিবেশকদের মাধ্যমে কৃষকদের কাছে সার পরিবহন করা হয়। তবে সম্প্রতি যমুনা সার কারখানার কতিপয় কর্মকর্তা ও বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় ট্রাকে সার পৌঁছানোর কার্যক্রম ব্যাহত করতে বিআরটিসির সঙ্গে চুক্তি করা হয়েছে।

এর মধ্যে গতকাল রোববার সকালে ২৩ হাজার টন ইউরিয়া সার বিভিন্ন বাফার গোডাউনে সার পরিবহন করার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা ক্ষুব্ধ হন। পরে শ্রমিকেরা বিআরটিসির সঙ্গে চুক্তি বাতিল করে সরাসরি স্থানীয় ট্রাকে কারখানা থেকে সার পরিবহনের দাবি জানিয়ে ধর্মঘটের ঘোষণা দেন। আজ সোমবার বিকেল চারটা পর্যন্ত ধর্মঘট চলছে।

এ ব্যাপারে তারাকান্দি ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আক্কাস আলী বলেন, গতকাল সকাল থেকে সার কারখানার ২ নম্বর ফটকে ট্রাক রেখে শ্রমিকেরা ধর্মঘট পালন করছেন। দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি অব্যাহত থাকবে।

তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, ট্রাকমালিকদের কোনো ক্ষোভ নেই। কিন্তু পরিবহনচালক-শ্রমিকদের দাবি ন্যায়সংগত।

জানতে চাইলে যমুনা সার কারখানার বিক্রয় ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক (বাণিজ্যিক) মাহবুবুল আলম বলেন, বিষয়টি নিয়ে পরিবহনচালক-শ্রমিকনেতা ও মালিক সমিতির সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। শিগগিরই সমস্যা সমাধান হবে বলে আশা করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি