1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সিসিটিভি ফুটেজ দেখে যত্রতত্র ময়লা ফেলা ব্যক্তিদের মসিকের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় বসানো সিসিটিভি ফুটেজ দেখে যত্রতত্র ময়লা ফেলা ব্যক্তিদের জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নতুন বাজার, সিকে ঘোষ রোড এবং ধোপাখোলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ছয় মামলায় ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, শহরকে পরিচ্ছন্ন রাখতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার নির্দেশনা দেওয়া আছে। যে বা যারাই নির্দিষ্ট সময়ের বাইরে যত্রতত্র ময়লা ফেলছে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকেই জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বত আলী, সুপারভাইজার মো. রবিউল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মো. জাবেদ ইকবালসহ প্রমুখ।

এ বিষয়ে মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মেয়র মো. ইকরামুল হক টিটুর নির্দেশনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছি। সন্ধ্যার পর থেকে রাত ১০টার মধ্যে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার নির্দেশনা দেওয়া আছে। এজন্য সচেতন করতে মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, নাটিকা এবং ক্যাম্পেইনের মাধ্যমে নগরবাসীকে জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সম্প্রতি ৫০টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এরপরও কিছু মানুষ দিনের বেলায় আবর্জনা ফেলছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকেই জরিমানা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি