1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

যখন যে দল আসে তার মতো করে ইতিহাস রচনা করে : রুমিন ফারহানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘যখন যে সরকার বা দল ক্ষমতায় থাকে সে তার মতো করো ইতিহাস রচনা করে। যে কারণে আমরা হয় দেবতা না হয় ইবলিশের কথা পাই। সাধারণ কোনো মানুষের কথা পাই না।’ তিনি বলেন, ‘পাঠ্য বইয়ে এখনো ভাষা আন্দোলন নিয়ে লেখা হয়নি। বিষয়টি অত্যন্ত দুখজনক ও লজ্জাজনক।’

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইউএনও রাফে মোহাম্মদ ছড়া।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘কে কি ট্যাগ দিল তাতে কিচ্ছু যায় আসে না।’

গতকাল শুক্রবার রাতে তাকে শহীদ মিনারে ফুল দিতে বাঁধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়টিকে বিএনপি যদি বিচ্ছিন্নভাবে, ইনগোর করতে চায় তাহলে তাদের জন্য ভালো হবে না। এটা আমার পরিষ্কার বার্তা।’

তিনি আরো বলেন, ‘একটা আসনে এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিলে সব আসনেই সেটা ছড়িয়ে পড়বে। এতে সারা দেশে অরাজকতা সৃষ্টি হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি