1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ সিটির ১১ এলাকায় ‘কঠোর’ বিধিনিষেধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১১টি এলাকায় শুক্রবার (২৫জুন) থেকে ১ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

ময়মনসিংহে সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মাসকান্দা (বাসস্ট্যান্ড), চরপাড়া, নয়াপাড়া, কৃষ্টপুর, আলিয়া মাদ্রাসা এলাকা, নওমহল, আর কে মিশন রােড, বাউন্ডারি রােড, পাটগুদাম, কাচিঝুঁলি, গাঙ্গিনাপাড় এলাকায় সার্বিক কার্যাবলি/ চলাচল (জনসাধারণের চলাচলসহ) আগামী ২৫ জুন ২০২১ তারিখ সকাল ০৬ টা হতে আগামী ১ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘােষণা করা হয়েছে।

জারিকৃত নির্দেশনায় আরও উল্লেখ রয়েছে যে, এ সময়ে শুধুমাত্র আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন: কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড- ১৯ টিকা প্রদান, বিদ্যুৎ পানি, গ্যাস জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি