1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।

রোববার (১৮ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলা হাওয়া বেগম (৬০), নুরুল হক (৮৫), ভালুকার হেলেনা (৭৫), শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মোস্তফা কামাল (৪৫), বইশিষ্ট (৭০), আক্কাস আলী (৭৫), ও নেত্রকোনা সদর উপজেলার আনোয়ার আহমেদ (৫৫)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার শাহদত (৬৭), শামসুন নাহার (৬৫), নেত্রকোনা সদর উপজেলার শামসুল হুদা (৭৮), সোনিয়া আক্তার (৩২), আমরোজ আলি (৭৫), মোহনগঞ্জের খোদেজা বেগম (৬৫), কেন্দুয়ার রমেলা বেগম (৫৫), শেরপুর সদর উপজেলার নুরুল ইসলাম (৮০), সুইটি আক্তার (২৬), গেন্দাফুল (৩৫), জামালপুর সদরের জামিল হোসাইন (৪৫), ইসলামপুরের জমিলা বেগম (৬০) ও টাঙ্গাইল সদর উপজেলার রহিমা খাতুন (৭০)।

আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ৪১১ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭৫২টি নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি