1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেল আরও ২৩ জনের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল (১৩ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছিল।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার খোদেজা (৫৫), মর্জিনা বেগম (৬৫), খাদিজা বেগম (৭০), সুফিয়া (৪৫), মুক্তাগাছার রিয়াজুল (৪৫), আব্দুল মালেক (৫৫), তারাকান্দার কোহিনুর বেগম (৬৫), হালুয়াঘাটের আব্দুল মতিন (৭০), নেত্রকোনা সদরের খলিন্দ্র চন্দ্র (৮০), শেরপুরের নালিতাবাড়ি উপজেলার আবুল সালেহ (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রোজি আক্তার (৫০), রাবেয়া (৭০), আব্দুল রাজ্জাক (৭০), আসিরন (৬০), ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬০), ঈশ্বরগঞ্জের সাকিনা বেগম (৫৫), নেত্রকোনা সদরের হাজেরা খাতুন (৬৫), মঞ্জুরুল হক (৬৫), আহমেদ (৫৬), শেরপুর সদরের মোজাম্মেল (৬৫), জামালপুর সদরের বিল্লাল উদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের আব্দুল গফুর (৮৫)।

তিনি আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৯৯ রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়েছেন ২৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৬০০টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৯ জন শনাক্ত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি