1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৯ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- রেনু দে (৬৭), মাহমুদা আলম (৬০), পুষ্পা রাণী (৬৫), মোতালেব মিয়া (৪৫) রোজী বেগম (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুইজন করোনা আক্রান্ত এবং তিনজন করোনার উপসর্গ নিয়ে মোট পাঁচজন মারা গেছেন। মৃতদের মধ্যে রেনু দে ও মাহমুদা আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি তিনজন পুষ্পা রাণী, মোতালেব মিয়া ও রোজী বেগম করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার (১৬ এপ্রিল) ২৮২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২৩ জন, ভালুকায় ১১ জন, ত্রিশালে ২ জন, মুক্তাগাছায় ১ জন, হালুয়াঘাটে ১ জন, ফুলবাড়িয়ায় ১ জন এবং ফুলপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি