1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনায় ও ১৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবদুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫) ও শেরপুর নালিতাবাড়ির আমিরউদ্দিন (৯০)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৬২), গোলাপ আলি (৫৫), দুলু মিয়া (৩০), সাবু খাতুন (৮৫), হোসনে আরা (২৫), হালুয়াঘাটের খোকন মিয়া (৫৫), ত্রিশালের পারভিন আক্তার (৪৫), গফরগাঁওয়ের সুরাইয়া খাতুন (৬৫), শেরপুর সদরের সাজেদা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৬৫), নেত্রকোনা সদরের সুজিত চন্দ্র দাস (৬০), টাঙ্গাইল সদরের পরিমল চন্দ্র (৫২) ও ধনবাড়ির সৌরভ (১৩)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটর ৪৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। আইসিইউতে রয়েছেন ২০ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৬৬০ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৪৫৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদরে ২০৬, নান্দাইলে ২৩ জন, ঈশ্বরগঞ্জে ১৭ জন, গৌরীপুরে ৩৬ জন, মুক্তাগাছায় ৪৮ জন, ফুলবাড়িয়ায় ১৪ জন, গফরগাঁও ২৩ জন, ভালুকায় ২২ জন, ত্রিশালে ১৪ জন, তারাকান্দায় ছয় জন, হালুয়াঘাটে ২৪ জন, ধোবাউড়ায় চারজন, ফুলপুরে ২১ জন করে করোনা শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি