1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ মেডিকেলে করোনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ বছরের শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। সবাই করোনায় আক্রান্ত ছিলেন।

মৃতরা হলেন- সদরের দীপক সাহা (৫০), ত্রিশালের সানিয়া (১০), শেরপুরের মনিরুজ্জামান (৫২), নেত্রকোনার মমতা তালুকদার (৫০)।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, মমতা তালুকদার সাধারণ বেডে আর অন্য তিনজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের সাধারণ বেডে ১৫৯ জন ও আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন আছেন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮৮টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি