1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১০ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৬ ও উপসর্গে ৪ জন মারা গেছেন।

বুধবার (১১ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফাতেমা (৮০), নাজমুল হোসেইন (৬৮), ভালুকার নুরজাহান পারভিন (৬০), শেরপুর সদরের রহিমা (৪৫), নেত্রকোনা মদন উপজেলার বকুলা আক্তার (৬৭), জামালপুর সদর উপজেলার আবুল হাশেম (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের জয়নাল আবেদিন (৭৫), এসকেএম হারেস উদ্দিন (৭০), আমেনা বেগম (৮০) ও নেত্রকোনা সদরের মঞ্জুরা (৪০)।

তিনি আরও বলেন, আইসিইউতে ২০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪২৪ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি ৬৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি