1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে আরো ১৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর নিতু আক্তার (২৫), ঈশ্বরগঞ্জের সোহরাব উদ্দিন (৭২), আছিয়া বেগম (৭৫), মুক্তাগাছার আবুল হোসেন (৬২), নেত্রকোনা সদর উপজেলার মমতা বেগম (৫৫), কবির মিয়া (৩৩), শেরপুর নালিতাবাড়ির আফরোজা বেগম (৪০), নকলার খাদিজা বেগম (৬৫), জামালপুর দেওয়ানগঞ্জের গোলাম আযম (৫০) ও গাজীপুর শ্রীপুরের রতন মিয়া (৪৭)।

অন্যদিকে উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রেনু বালা (৫৫), দীনেশ চন্দ্র দাস (৮০), রুস্তম আলী (৭৩), নান্দাইলের মাওলানা আবু সাঈদ (৭৫), ত্রিশালের আবুল কাশেম (৪৫), শেরপুর শ্রীবর্দির সাজেদা বেগম (৫০) ও গাজিপুর শ্রীপুরের সাথিয়া (৪৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৯৯ নমুনা পরীক্ষায় ১৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি