1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশালের মনিরউদ্দিন (৯১), গৌরীপুরের খোদেজা (৭৫) ও জামালপুর দেওয়ানগঞ্জের শহিদুল্লাহ (৫৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের রুবিয়া (৬৪), মদিনা বেগম (২০), গৌরীপুরের সুনীল পত্র নরীশ (৭৬) ও নেত্রকোনা সদরের পলাশ সরকার (৫৫)।

আইসিইউতে চিকিৎসাধীন ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে নতুন ভর্তি ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৯৯৩টি নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি