1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

ময়মনসিংহ মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুরের তোহিদা (৫০), নেত্রকোনার কেন্দুয়ার ফজলুল রহমান (৫০) ও জামালপুর দেওয়ানগঞ্জের মমতাজ উদ্দিন (৬৪)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের পারভীন (৫০), জামালপুর সদরের রহমত আলি (৬৪) ও সাগরগঞ্জের রহমত ইসলাম (৩০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করেনা ইউনিটে ১৭৬ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৪২৭ নমুনা পরীক্ষা করে ৫৬ জন করোনা শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি