1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

ময়মনসিংহ মেডিকেলে আরও ২০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আবদুল মতিন (৩২), আবুল হোসেন (৫৮), নেত্রকোনা সদর উপজেলার সিদ্দিকুর রহমান (৬৫), আব্দুল খালেক (৬৫), শেরপুর সদরের মোছা. রোজি (৩৫), শেরপুরের নকলার আব্দুর রহিম (৭৩), শ্রীবরদির ফজলুল হক (৬৫), গাজীপুর সদর উপজেলার সুবর্না (২০) ও টাঙ্গাইল সদর উপজেলার নাসিরুদ্দিন (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার নুরজাহান (৬০), মোবারক আলী খান (৩৭), সোহরাব হোসেন (৬০), ফজলুর রহমান (৫৮), ঈশ্বরগঞ্জের জালালুদ্দিন (৫০), নেত্রকোনার বারহাট্টার অমল বিশ্বাস (৭৫), টাঙ্গাইল সদর উপজেলার আনোয়ার (৪০), ধনবাড়ির রহিমা (৭০, আনোয়ার হোসেন (৬৫), মিনারা (৬০), গাজীপুর শ্রীপুরের সিরাজুল ইসলাম (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে ৩৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মেহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৫৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৪ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৭৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি