1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে সাতজন মারা গেছেন।

শুক্রবার (২ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলার সদর উপজেলার তাসলিমা (২৮), ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সেলিনা (৫০) ও সদর উপজেলার আজিজুন নাহার (৩২), শেরপুর সদর উপজেলার হানিফ মিয়া (৬০), নেত্রকোনার সদর উপজেলার প্রীতিলতা (৮৫) ও গাজীপুর শ্রীপুরের কোহিনুর (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে উপসর্গ নিয়ে ময়মনসিংহ নগরীর বিসুতুপ সাহা (৬৮) ও মোস্তাফিজুর রহমান (৬৫), ফুলবাড়িয়ার নাসিমা (৩৫), সদর উপজেলার আব্দুল মতিন (৫৮) ও আব্দুস সামাদ (৪৫), যশোরের জুলফিকার আলী (৮২) এবং শেরপুর সদর উপজেলার আব্দুল জলিল (৭৫) মারা গেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১৩ জনসহ ২৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬২১ নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি