1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ময়মনসিংহ মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেলের ডেডিকেটেড করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এই ১২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বাকি ২ জন অন্য জেলার। করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৩ জনসহ মোট ৪৫৯ জন রোগী ভর্তি আছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে আইসিইউতে ১৭ জন চিকিৎসাধীন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের হেদায়েত উল্লাহ (৭০), তাহমিনা (৬০), মকবুল (৮২), প্রতিমা রানী (৭২), সুমন মিয়া (৩৫), ফুলবাড়িয়া উপজেলার আবদুল মান্নান (৬৫) ও ভালুকা উপজেলার তারা মিয়া (৫০)।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৪ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৭ হাজার ৪৫৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯০৭ জন এবং করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১৯০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি