1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ

ময়মনসিংহ মেডিকেলে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (৫ মার্চ) কলেজের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ জানান, সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে মিছিল, মিটিং, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের ছাত্রাবাস ও কলেজ ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। যেকোনো পরিস্থিতিতে তারা কলেজ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই যেকোনো শিক্ষার্থীকে আটক এবং তার কক্ষে তল্লাশিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এদিন জরুরি একাডেমিক সভা বসে। তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত হিসেবে প্রমাণিত হয়।

শিক্ষককে অপবাদ দিয়ে তার সম্মানহানি করায় কলেজের ৫৩ ব্যাচের ছাত্র ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে তিন বছর এবং ওই অভিযোগ তুলে মানববন্ধন করায় আরও দুই শিক্ষার্থীকে দুই বছর ও সাতজনকে এক বছরের জন্য কলেজের সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত ও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় একাডেমিক কাউন্সিলের সভায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি