1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় টাঙ্গাইলের সেকান্দর আলী (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে আরও মারা যান ময়মনসিংহ সদরের চাঁন মিয়া (৭০), রেহেনা আক্তার (৬৮), আব্দুল লতিফ (৫৫) ও ভালুকা উপজেলার আনসার আলী (৬০)।

ডা. মুন আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭৪৮ টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি