1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২২ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার সুমনা (৩৪), ত্রিশালের আব্দুল মজিদ (৭০) ও মনির হোসেন (৩২)।

আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন, সদর উপজলার রমেসা (১০০), ত্রিশালের এমদাদুল (৫০), সামাদ (৯০), নেত্রকোনা বারহট্টার ফজরুনেসা (৬০), জামালপুর সদর উপজেলার রাজিয়া (৮৫) ও মাদারগঞ্জের মেরি (৫০)।

তিনি আরও বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মমেক হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২২৬টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগেরদিন মমেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি