1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আটজন এবং উপসর্গে নয়জন মারা গেছেন।

শনিবার (১৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার অপর্না গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০), নাসিরুদ্দিন (৬৫), তারা বালা সাহা (৮০), তারাকান্দার শাহিদা বেগম (৩৮), শেরপুর সদর উপজেলার গেন্দাফুল (৩৫), জামালপুর বকসিগঞ্জের রোকেয়া (৬০) কিশোরগঞ্জ ভৈরবের আকলিমা (৪৯)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের জেসমিন রহমান (৬৩), আবদুর রশিদ (৬৫), মুক্তাগাছার মরিয়ম বেগম (৭০), সোহরাব উদ্দিন (৬৫), ফুলবাড়িয়ার পারভিন আক্তার (৩৫), আছিয়া বেগম (৪০), তারাকান্দার সুরুজ আলী (৪৮), সুনামগঞ্জের দিজেন্দ্র (৬৫) গাজিপুর শ্রীপুরের শিল্পী বেগম (৪০)।

ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে মোট ৪৩৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১০৮ জন করোনা শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি