1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শাকিল গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। এর আগে, বিকেলে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি শাহ কামাল আকন্দ জানান, বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় সংর্ঘষের ঘটনায় দায়েরকৃত মামলায় শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করে মহানগর যুবদল। মিছিল শেষে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে তাকে আটক করে থানায় নেয় পুলিশ।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এতে তিন পুলিশসদস্যসহ এক আওয়ামী লীগ নেতা আহত হয়। পরে এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি