1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ মদ্যপ অবস্থায় পুকুরে নেমে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহ নগরীর একটি পুকুর থেকে শামীম মিয়া (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় পুকুরে নেমে মাতলামি করতে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। আজ রোববার সকালে নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নগরীর সেনবাড়ী এলাকার সিটি করপোরেশনের গাড়িচালক মো. কাঞ্চন মিয়ার ছেলে শামীম মিয়া। পাঁচ বছরের একটি ছেলে রেখে অন্তত দুই বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় শামীমের। এরপর থেকে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। গত শনিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ির কাছে গিয়ে মাতলামি করতে থাকেন। একপর্যায়ে পুকুরে নেমে চিল্লাচিল্লি ও অশ্রাব্য ভাষায় মানুষকে গালাগালি করতে থাকেন তিনি। স্থানীয়রা শামীমের ওই অবস্থা দেখে ভয়ে সবাই নিজেদের ঘরে চলে যায়। পরে রোববার সকালে সেনবাড়ীর সুমন মিয়ার পুকুরে ভেসে ওঠে শামীমের মরদেহ।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ওই যুবক মদ্যপ ছিলেন। পুকুরে নেমে মাতলামি করতে গিয়ে মৃত্যু হয়ে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি