1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৩৬৪ জনের ফল পরিবর্তন

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৬৪ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাস করেছেন ৬০ শিক্ষার্থী।

শনিবার (২৪ ডিসেম্বর) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম জানান, আবেদনকৃতদের মধ্যে পুনর্নিরীক্ষণে ৩৬৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৬০ শিক্ষার্থী। আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। এছাড়াও গ্রেড পরিবর্তন হয়েছে ৩০৪ জনের।

জানা গেছে, গত ২৮ নভেম্বর প্রকাশিত ফলাফলে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৯ হাজার ৯৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৯৭ হাজার ৮৮২ জন এবং জিপিএ-৫ পান ১৫ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। নতুন ৬০ জন কৃতকার্য হওয়ার পর পাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৪২ জনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি