1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহ ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৬

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় এক ধর্ষণ মামলার আসামি ও তিন মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মো. দিদারুল ইসলাম হিম (২৭), মো. মোহন মিয়া (৩২), সাব্বির হাসান (১৯), মো. মাহামুদুল হাসান ওরফে বাপ্পী (৩৫), মো. রতন মিয়া (১৮), মো. মারুফ হোসেন (৪৪) ও অপর একজনের নাম জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, এক ধর্ষণ মামলার আসামি, তিন মাদক ব্যবসায়ী ও সিআর গ্রেপ্তারি পরোয়ানায় দুইজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি