1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে যারা

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

কমিটিতে মহানগরের বর্তমান সভাপতি এহতেশামুল আলমকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলার বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

অপরদিকে সিটি মেয়র ইকরামুল হক টিটুকে মহানগরের সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

এদিকে কমিটি ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়ে তাদের সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে সম্মেলনস্থল সার্কিট হাউস ময়দান। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এ সম্মেলন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি