1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ পদে বিএনপিপন্থীদের জয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫ টি পদের মধ্যে ৮টিতে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা জয়ী হলেও সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৭টি পদে বিএনপিপন্থী আইনজীবীরা বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন।

নির্বাচনে ৪৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নূরুল হক এবং ৪৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের এস.আই.এম মঞ্জুরুল হক বাচ্চু।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় বেসরকারি ফল ঘোষণা করেন।

বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি পদে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ ও আজহারুল হক আজহার। সহসম্পাদক পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের আব্দুল্লাহ আল বাকী, মো. আব্দুল্লাহ এবং বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের মাজেদুল করিম সজল, অডিটর পদে বিএনপিপন্থী আইনজীবী ওবায়দুল হক শোভন বিজয়ী হয়েছেন।

সদস্য পদে সাতটির মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা। তারা হলেন- হাবিবুর রহমান, মারুফ রায়হান খান, মোহাম্মদ সেকান্দর আলী, মুক্তারা খাতুন মনি, সালাহ উদ্দিন আল রাশিদ ও মাহবুব আল মামুন। অন্যজন বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের নূরে আলম রিপন নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ নির্বাচনে ৯৪৭ জন ভোটারের মধ্যে ৮৫৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ১৫টি পদের বিপরীতে ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি